Magura ০৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ক্রীড়াঙ্গনের উন্নয়নে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৫৪৫ Time View

ক্রীড়াঙ্গনের উন্নয়নে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

ঢাকা, ৪ মার্চ ২০২৬ (বাংলাদেশ প্রেক্ষাপট): দেশের পিছিয়ে পড়া ক্রীড়া ফেডারেশন এবং সম্ভাবনাময় খেলোয়াড়দের পাশে দাঁড়াতে দেশের বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। আজ জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রতিমন্ত্রী দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সময়ে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছেন এবং তৃণমূল পর্যায় থেকে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। মন্ত্রণালয় ও কর্পোরেট হাউজগুলো সম্মিলিতভাবে কাজ করলে দেশের ক্রীড়াঙ্গন বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী জানান, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী খেলার মাঠ উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ঢাকার প্রতি দুটি ওয়ার্ডের মাঝে ২-৩ বিঘা জমি অধিগ্রহণ করে একটি করে নতুন মাঠ তৈরি করা হবে, যেখানে প্রবীণদের হাঁটার জন্য ‘ওয়াক ওয়ে’ থাকবে। এছাড়া গ্রামীণ জনপদে সংস্কারহীন মাঠগুলোর উন্নয়ন এবং দেশের ৬৪টি জেলায় ইনডোর সুবিধাসম্পন্ন ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে জনপ্রিয় হয়ে ওঠা ‘ফুটসাল’ গেমের মাঠ তৈরিতে সরকার সহায়তা করবে। পাশাপাশি দেশে একটি পূর্ণাঙ্গ ‘স্পোর্টস ইন্ডাস্ট্রি’ গড়ার পরিকল্পনা রয়েছে, যা আন্তর্জাতিক মানের ক্রীড়া সামগ্রী উৎপাদন ও রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। সভায় উপস্থিত কর্পোরেট প্রতিনিধিরা প্রতিমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ক্রীড়া উন্নয়নে অংশীদার হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

About Author Information

ক্রীড়াঙ্গনের উন্নয়নে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

Update Time : ০৮:৪৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬