News Title :
মাগুরায় হাসপাতাল মালিকদের সংগঠনের নির্বাচন, সভাপতি তারেক, সম্পাদক টিক্কা
Reporter Name
- Update Time : ০৬:৫৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / 44
ডেস্ক রিপোর্ট:
মাগুরায় জেলা (প্রাইভেট) হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক
নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর
১টা ৫৫ মিনিট পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তারেক হোসেন। সাধারণ সম্পাদক পদে ৪৩
ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জিহাদ শেখ টিক্কা। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ২৪ ভোট পেয়ে
নির্বাচিত হয়েছেন সাব্বির হোসেন সংগ্রাম এবং ক্যাশিয়ার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
হয়েছেন রবিউল ইসলাম।










