মাগুরায় জামায়াতসহ ১১ দলীয় জোটের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত
- Update Time : ০৬:৫১:২৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / 21
ডেস্ক রিপোর্ট:
গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১
দলীয় জোটের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০২ মে ২০২৬) সকাল ১১টায় মাগুরা শহরের ঐতিহাসিক নোমানী ময়দান থেকে এই কর্মসূচি শুরু হয়।
সমাবেশ শেষে একটি গণমিছিল নোমানী ময়দান থেকে বের হয়ে চৌরঙ্গী মোড়, সরকারি হোসেন শহীদ
সোহরাওয়ার্দী কলেজ, ভায়না মোড়, জামরুলতলা ঘুরে পুনরায় চৌরঙ্গী মোড় হয়ে আবার নোমানী ময়দানে এসে শেষ
হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আমীর এমবি বাকের। এতে প্রধান
অতিথিসহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোঃ
আব্দুল মতিন, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মোঃ সাইদ আহমেদ বাচ্চু, সাবেক আমীর অধ্যক্ষ মাহবুবুর
রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক সাঈদ আনোয়ার এবং ইসলামী ছাত্রশিবির মাগুরা জেলা শাখার সভাপতি
জোবায়ের হুসাইনসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন এবং চলমান জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের
জন্য সরকারের প্রতি আহ্বান জানান।










