Magura ০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরা ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

Reporter Name
  • Update Time : ০৬:৫৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 17

তাছিন জামান:
আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা
অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) যশোরে অবস্থিত ব্র্যাক লার্নিং সেন্টারে এ প্রশিক্ষণের আয়োজন করে
মাগুরা ব্র্যাক নার্সারি।
দিনব্যাপী এই প্রশিক্ষণে মাগুরার শ্রীপুর, ফরিদপুরের মধুখালী ও রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মোট ৫০
জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার
উপপরিচালক কৃষিবিদ তাজুল ইসলাম।
কর্মশালায় হাইব্রিড ও দেশি পেঁপের বৈশিষ্ট্য, উন্নত জাত নির্বাচন, মাটি ও সার ব্যবস্থাপনা, জমি প্রস্তুতি,
আগাছা দমন, সেচ ও পানি নিষ্কাশন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া চারা রোপণের উপযুক্ত
সময়, পরিচর্যা, সুষম সার প্রয়োগ এবং ফুল ও ফল ঝরা রোধে করণীয় বিষয়গুলো হাতে-কলমে শেখানো হয়।
এসময় পেঁপের রোগবালাই প্রতিরোধ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ কৌশল নিয়েও বিশেষ
দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী শ্রীপুর উপজেলার দেবিনগর গ্রামের কৃষক স্বপ্না বিশ্বাস বলেন, “ব্র্যাক
নার্সারির উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে আমরা পোকামাকড় দমনসহ নানা বিষয়ে নতুন তথ্য জানতে
পেরেছি, যা আমাদের কৃষিকাজে ভালো ফলন পেতে সহায়তা করবে।”
গোবিন্দপুর গ্রামের কৃষক দিপেন্দ্রনাথ বলেন, “কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় অনেক সময় আমরা হতাশ হয়ে
পড়ি। এই প্রশিক্ষণে এসে গাছের বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু নতুন তথ্য জেনেছি, যা ভবিষ্যতে আমাদের কাজে
লাগবে।”
দুর্গাপুর গ্রামের চাষি মো. সাজ্জাদ মোল্লা বলেন, “ব্র্যাক নার্সারির এই উদ্যোগ কৃষকদের জন্য ইতিবাচক ও
সময়োপযোগী। এর মাধ্যমে আমরা আধুনিক পদ্ধতিতে চাষাবাদে আরও আগ্রহী হবো।”
অনুষ্ঠানে ব্র্যাক লার্নিং সেন্টারের সিনিয়র ম্যানেজার (সেলস অ্যান্ড অপারেশন) জহিরুল ইসলাম এবং মাগুরা
ব্র্যাক নার্সারির ম্যানেজার মো. মাজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, চাষাবাদে রোগবালাই নিয়ন্ত্রণ, সঠিক রাসায়নিক প্রয়োগ এবং আধুনিক প্রযুক্তির
ব্যবহারের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

মাগুরা ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

Update Time : ০৬:৫৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬