Magura ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তৃণমূল থেকে প্রতিভা খোঁজায় জোর, ক্রীড়া কূটনীতিতে নতুন পরিকল্পনা

Reporter Name
  • Update Time : ০৫:৪২:২৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 17

ছবি সংগৃহীত

দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বমঞ্চে আরও শক্ত অবস্থানে নিতে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, দেশজুড়ে ছড়িয়ে থাকা প্রতিভাদের সঠিক পরিচর্যার মাধ্যমে আন্তর্জাতিক মানে তুলে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগের মাধ্যমে জেলা ও বিভাগীয় পর্যায়ে খেলাধুলার মানোন্নয়ন এবং খেলোয়াড়দের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নিবিড় তদারকি করা হবে।

তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সমাজের বিভিন্ন স্তরের সহযোগিতা প্রয়োজন। এ সময় বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ড. জুবাইদা রহমানের ইতিবাচক সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।

একই সঙ্গে ক্রীড়া কূটনীতির ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী জানান, এশিয়া ও ইউরোপের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বিশেষ শাখা চালু করা হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বাড়িয়ে দেশের ক্রীড়ার সীমাবদ্ধতা দূর করার চেষ্টা চলছে।

ফুটবল উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বাফুফে প্রয়োজন অনুযায়ী নতুন কোচ নিয়োগ দেবে এবং কোনো জটিলতা দেখা দিলে ক্রীড়া মন্ত্রণালয় সহযোগিতা করবে।

এ ছাড়া কক্সবাজারে ফিফার অর্থায়নে একটি আধুনিক ক্রীড়া কমপ্লেক্স গড়ে তোলার উদ্যোগের কথাও জানান তিনি। জমি বরাদ্দ নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং দ্রুতই বিষয়টির সমাধান হবে বলে আশা প্রকাশ করেন।

সবশেষে ক্রীড়া সাংবাদিকতার মানোন্নয়নে বিএসজেএ-এর উদ্যোগের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, পেশাদারিত্বের মাধ্যমে দেশের ক্রীড়াকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

তৃণমূল থেকে প্রতিভা খোঁজায় জোর, ক্রীড়া কূটনীতিতে নতুন পরিকল্পনা

Update Time : ০৫:৪২:২৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬