Magura ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইলেকট্রিক স্কুল বাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দিল এনবিআর

Reporter Name
  • Update Time : ০৬:০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 21

ছবি সংগৃহীত

ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬ (বাংলাদেশ প্রেক্ষাপট): শিক্ষার্থী পরিবহনে পরিবেশবান্ধব যান ব্যবহারে উৎসাহ দিতে ইলেকট্রিক স্কুল বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গত ২৬ এপ্রিল জারি করা এক আদেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ অনুরূপ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানিতে বিদ্যমান কাস্টমস ডিউটি (সিডি), রেগুলেটরি ডিউটি (আরডি), ভ্যাট, সম্পূরক শুল্ক (এসডি), আগাম কর (এটি) এবং অগ্রিম আয়কর (এআইটি) সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।

এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান নিজে অথবা প্রতিষ্ঠানের পক্ষে অন্য কোনো সংস্থা শিক্ষার্থী পরিবহনের জন্য এ ধরনের বাস আমদানি করলে এই সুবিধা পাবে। তবে বাসের রং হলুদ হতে হবে এবং গায়ে স্পষ্টভাবে স্কুল/কলেজ/স্টুডেন্ট/বাস/ট্রান্সপোর্ট লেখা থাকতে হবে।

শুল্ক-কর ছাড় সুবিধা নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এনবিআরে আবেদন করতে হবে। ১০ কার্যদিবসের মধ্যে আবেদন নিষ্পত্তি করা হবে বলে জানানো হয়েছে।

এনবিআরের মতে, এই সিদ্ধান্তের ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কম খরচে আধুনিক ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে পারবে। এতে একসঙ্গে বেশি শিক্ষার্থী যাতায়াত করতে পারবে, যানজট কমবে, জ্বালানি সাশ্রয় হবে এবং অভিভাবকদের পরিবহন ব্যয়ও কমবে।

এছাড়া সাধারণ যাত্রী পরিবহনে ব্যবহৃত বাস আমদানিতে শুল্ক-কর কমানোর বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। এ সুবিধা চালু হলে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমে ইলেকট্রিক গণপরিবহন আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

ইলেকট্রিক স্কুল বাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দিল এনবিআর

Update Time : ০৬:০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬