Magura ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কয়রায় আংটিহারা বেড়িবাঁধের কাজ থমকে, আতঙ্কে উপকূলবাসী

ফরহাদ হোসাইন, কয়রা (খুলনা) প্রতিনিধি:
  • Update Time : ০৬:১০:০০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 35

ফরহাদ হোসাইন, কয়রা (খুলনা) প্রতিনিধি:

খুলনার কয়রা উপজেলার আংটিহারা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে চলমান বেড়িবাঁধ নির্মাণ ও মেরামত কাজ দীর্ঘদিনেও শেষ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

শাকবাড়িয়া নদী তীরবর্তী মানুষ ঝড়-জলোচ্ছ্বাসের স্থায়ী আতঙ্কে দিন কাটাচ্ছেন। অসমাপ্ত বেড়িবাঁধের কারণে যাতায়াতেও সৃষ্টি হয়েছে মারাত্মক ভোগান্তি।

জানা গেছে, ২০২৩ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কয়রা উপজেলার ১৩-১৪/১ নম্বর আংটিহারা পোল্ডারের মূল বেড়িবাঁধ নির্মাণে ১ হাজার ১৭২ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ২০২৪ সালে প্রকল্পের কাজ শুরু হলেও এখন পর্যন্ত এর অগ্রগতি প্রায় ৭০ শতাংশ।

প্রকল্পটি বাস্তবায়ন করছে ‘বেঙ্গল কর্পোরেশন’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সার্বিক তদারকিতে রয়েছে পানি উন্নয়ন বোর্ড। ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার রাশেদুজ্জামান জানান, মাটির কাজ প্রায় ৭৫ শতাংশ সম্পন্ন হয়েছে। তবে বকেয়া বিল পরিশোধ না হওয়ায় বর্তমানে কাজ বন্ধ রয়েছে। অর্থ ছাড় পেলে দ্রুত কাজ শেষ করা হবে বলে তিনি জানান।

স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্য কোহিনুর আলম বলেন, “বেড়িবাঁধের কাজ শেষ না হওয়ায় আমরা সবসময় আতঙ্কে থাকি। জলোচ্ছ্বাস হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। দ্রুত কাজ শেষ করা জরুরি।”

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, “প্রকল্পের অর্থ ছাড়ের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত অবশিষ্ট কাজ সম্পন্ন করা হবে।”

স্থানীয়দের দাবি, উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন করা জরুরি।

Please Share This Post in Your Social Media

কয়রায় আংটিহারা বেড়িবাঁধের কাজ থমকে, আতঙ্কে উপকূলবাসী

Update Time : ০৬:১০:০০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬