Magura ০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

খুলনায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • Reporter Name
  • Update Time : ১১:৪৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬০৮ Time View

নিউজ ডেস্ক:, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ (বাংলাদেশ প্রেক্ষাপট): খুলনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর নগরীর টাউন জামে মসজিদে খুলনা মহানগর বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়া সারাজীবন সংগ্রাম করেছেন। তার রাজনৈতিক দূরদর্শিতা, দৃঢ়তা ও আপসহীন নেতৃত্ব জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, তাঁর আত্মার শান্তি কামনার পাশাপাশি তাঁর আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, খালেদা জিয়া শুধু রাজনৈতিক ব্যক্তিত্বই নন, তিনি ছিলেন সাধারণ মানুষের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর ত্যাগ ও সংগ্রাম আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। তিনি আরও বলেন, নতুন সরকারের যাত্রা যেন জনগণের প্রত্যাশা পূরণ করে, আইনের শাসন প্রতিষ্ঠা করে এবং সবার ন্যায্য অধিকার নিশ্চিত করে—এটাই সবার কামনা।

সংক্ষিপ্ত বক্তব্য শেষে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ অসংখ্য মুসল্লি অংশ নেন।

টাউন জামে মসজিদ ছাড়াও খুলনা মহানগরীর বিভিন্ন মসজিদে একই সময়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়েও নিজ নিজ ধর্মাবলম্বীরা দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় প্রার্থনা করেন।

Tag :
About Author Information

খুলনায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

Update Time : ১১:৪৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬