নড়াইলে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠিত
- Update Time : ০৩:২৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / 20
নড়াইলে জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুকূলে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নড়াইল জেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান আলেক। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আতাউর রহমান বাচ্চু।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. জামাল উদ্দিন, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম. রাহসিন কবির, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, জেলা সাংবাদিক ইউনিটির সভাপতি মো. জিয়াউর রহমান (জামী), বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক গ্রহীতা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রকল্পের প্রতিনিধিদের মাঝে চেক বিতরণ করা হয়। বক্তারা উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জনসম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।










