পুলিশসপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে মাগুরা জেলা পুলিশের সাফল্য, অর্জন করল দ্বিতীয় স্থান
- Update Time : ০৫:৩৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / 12
মাগুরা প্রতিনিধি:
পুলিশ সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে
কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা অর্জন করেছে মাগুরা জেলা পুলিশ। দেশের বিভিন্ন
জেলা ও ইউনিটের অংশগ্রহণে অনুষ্ঠিত মূল্যায়নে গ্রুপ “গ” ক্যাটাগরিতে মাগুরা জেলা পুলিশ
সম্মানজনক দ্বিতীয় স্থান অর্জন করে।
এ অর্জনকে মাগুরা জেলা পুলিশের পেশাদারিত্ব, নিষ্ঠা ও কার্যকর আইন-শৃঙ্খলা রক্ষাকারী
কার্যক্রমের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। অনুষ্ঠানে মোঃ আলী হোসেন ফকির এর নিকট
থেকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা গ্রহণ করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের
ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের কমিশনার, বিভিন্ন
ইউনিটের প্রধান, পদস্থ সরকারি কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
মাগুরা জেলা পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তারা
সর্বদা পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এই অর্জন ভবিষ্যতে আরও কার্যকর ও
জনমুখী পুলিশি সেবা প্রদানে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।










