মাগুরায় ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন
- Update Time : ০৫:৪৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / 13
ডেস্ক রিপোর্ট:
“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় ১৯তম
বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও
সাহায্য কেন্দ্র, মাগুরার যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ
করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. শামীম কবির।
আলোচনা সভায় বক্তারা অটিজম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সহমর্মিতা
এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য ও সামগ্রিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই
সঙ্গে সমাজে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করে একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক পরিবেশ গড়ে তুলতে সকলের
সহযোগিতা কামনা করা হয়।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিশেষ
চাহিদাসম্পন্ন শিশুরা উপস্থিত ছিলেন।










