Magura ০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৫:৪৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 14

ডেস্ক রিপোর্ট :
প্রধানমন্ত্রীর ঘোষিত বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচির বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাগুরায়
গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস ও তথ্য ও সম্প্রচার
মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক
মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
এসময় জেলা সিভিল সার্জন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, জেলা বন কর্মকর্তা, জেলার প্রিন্ট ও
ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরা হয়। এর মধ্যে
ফ্যামিলি কার্ড কার্যক্রম, খাল খনন ও পুনঃখনন, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা,
কৃষক কার্ড প্রদান এবং কৃষি ঋণ মওকুফ কার্যক্রম উল্লেখযোগ্য।
বক্তারা বলেন, সরকারের এসব অগ্রাধিকারমূলক উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষি উৎপাদন
বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব কার্যক্রম সম্পর্কে
জনগণকে অবহিত করতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

মাগুরায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

Update Time : ০৫:৪৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬