Magura ০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে মাগুরায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট:
  • Update Time : ১১:১৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / 16

‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা সদরে পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও পরিবেশবান্ধব চাষাবাদ বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রোগ্রামের আওতায় মঙ্গলবার সকালে সাড়ে ১১টায় মাগুরা সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার মো. মাসুদ রানা, সদর অতিরিক্ত কৃষি অফিসার নাহিদা সুলতানা এবং সদর কৃষি সম্প্রসারণ অফিসার রুমানা রহমান।

এ সময় পিএফএসের ৩৫ জন কৃষকসহ আরও ৩৫ জন কৃষক সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কংগ্রেসে কৃষির আধুনিকায়ন, নিরাপদ ও পরিবেশবান্ধব চাষাবাদ, পুষ্টি উন্নয়ন এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।

এছাড়া কৃষকদের দক্ষতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টিসমৃদ্ধ ফসল চাষ এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম তুলে ধরে কৃষিকে লাভজনক ও টেকসই খাতে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিশ্বব্যাংক ও আইএফএডির সহযোগিতায় পরিচালিত PARTNER প্রোগ্রামের মাধ্যমে দেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে মাগুরায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

Update Time : ১১:১৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬