Magura ০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরা শ্রীপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার ৫

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
  • Update Time : ০৪:০২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 22

মাগুরার শ্রীপুরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৫ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। গ্রেফতারকৃত আসামিদের আজ ২৩ মে, ২০২৬ তারিখ সকালে মাগুরা জেলা জজ কোর্টে প্রেরণ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার এক স্কুলছাত্রীর (১৪) সাথে মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিলনাথুর গ্রামের সৌরভ (২১) এর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ০৪ মে, ২০২৬ তারিখ সকাল ১০:৩০ মিনিটে শ্রীপুর এলাকা থেকে ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে একটি নির্জন কলাবাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে ১নং আসামি সৌরভ প্রথমে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং পরবর্তীতে অন্য আসামিরাও তাকে পালাক্রমে গণধর্ষণ করে। এ সময় আসামিরা মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে।

পরবর্তীতে গত ১৯ মে, ২০২৬ তারিখে ভিকটিমের এক আত্মীয় স্থানীয় একটি চায়ের দোকানে বসে লোকজনের মোবাইলে ‘ইমো’সহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ধর্ষণের ভিডিওটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে ভিকটিমের মামী বাদী হয়ে গত ২২ মে, ২০২৬ তারিখে শ্রীপুর থানায় ৫ জনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং- ২৫, তারিখ: ২২/০৫/২০২৬)।

মামলার এজাহারভুক্ত ও গ্রেফতার হওয়া ৫ আসামি হলেন: জেলার শ্রীপুর থানার বিলনাথুর গ্রামের বদর আলী শেখের ছেলে মোঃ সৌরভ (২১), সেলিমের ছেলে অনিক (১৯), ফজলু শেখের ছেলে নয়ন শেখ (১৯), মোঃ জিল্লুর রহমানের ছেলে মোঃ হুসাইন ও একই উপজেলার ইছাপুর গ্রামের মৃত শহিদ বিশ্বাসের ছেলে রানা বিশ্বাস (২০)।

শ্রীপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) অলি মিয়া জানান, মামলা দায়েরের পর আজ ২৩ মে ভোর ০৫:০০ ঘটিকায় অভিযান চালিয়ে ৫ আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

মাগুরা শ্রীপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার ৫

Update Time : ০৪:০২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬