Magura ১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় ভোক্তা অধিকার অভিযানে মিষ্টির দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট:
  • Update Time : ১০:৫৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / 19

ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে খাদ্যপণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় মাগুরায় ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন-বিক্রি রোধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে একটি মিষ্টির প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২৪ মে ২০২৬ রবিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সদর উপজেলার সৈয়দ আতর আলী রোড ও পুরাতন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিভিন্ন মিষ্টির দোকান, মশলার ব্যবসাপ্রতিষ্ঠান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করা হয়। এ সময় সৈয়দ আতর আলী রোডের ‘রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডার’-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিক সঞ্জয় সরকারের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, ঈদকে সামনে রেখে খাদ্যপণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। জনস্বাস্থ্যের ক্ষতি হতে পারে—এমন কোনো অনিয়ম বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম, ডিএসআই মো. ফয়েজুল কবীর এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

Please Share This Post in Your Social Media

মাগুরায় ভোক্তা অধিকার অভিযানে মিষ্টির দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা

Update Time : ১০:৫৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬