Magura ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট:
  • Update Time : ১১:০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / 12

অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতার পরিমাণ বাড়ানোর দাবিতে মাগুরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় মাগুরা চোরঙ্গী মোড়ে এ মানববন্ধনের আয়োজন করেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকার থেকে পাওয়া ভাতা দিয়ে জীবনযাপন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। খাদ্য, চিকিৎসা ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। তাই দ্রুত প্রতিবন্ধী ভাতার পরিমাণ বৃদ্ধি করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

এ সময় অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। বক্তারা আরও বলেন, কর্মক্ষমতা হারানো ও দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বর্তমান ভাতা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। তাদের পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ভাতা বৃদ্ধির পাশাপাশি পুনর্বাসনমূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

মাগুরায় প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন

Update Time : ১১:০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬