Magura ১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় জামিনে মুক্ত দুই আসামিকে জেলগেট থেকে পুনরায় আটক

ডেস্ক রিপোর্ট:
  • Update Time : ১১:০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / 22

মাগুরা জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন লাভের পর দুই আসামিকে জেলগেট থেকে পুনরায় আটক করেছে পুলিশ। শনিবার (২৪ মে) সকাল প্রায় ১১টা ১০ মিনিটে মাগুরা জেলা কারাগারের সামনে থেকে ডিবি পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয় বলে জানা গেছে।

আটককৃতরা হলেন মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর গ্রামের মো. শাহাজাহান শেখ (৪৪) এবং মাগুরা পৌরসভার সাবেক ২ নম্বর ওয়ার্ড কমিশনার মো. মাসুদুর রহমান।

সূত্র জানায়, মাগুরা জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিনে মুক্তির আদেশ পাওয়ার পর তারা কারাগার থেকে বের হলে জেলগেটেই তাদের পুনরায় আটক করা হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন জানান, শাহাজাহান শেখ মাগুরা সদর থানার একটি হত্যা চেষ্টা ও মারামারির মামলার আসামি। এছাড়া মাসুদুর রহমানও হত্যা চেষ্টা ও মারামারির একটি মামলার আসামি বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

মাগুরায় জামিনে মুক্ত দুই আসামিকে জেলগেট থেকে পুনরায় আটক

Update Time : ১১:০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬