Magura ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরার ডিসি হলেন নাটোরের সন্তান মোতাকাব্বীর আহমেদ

ঢাকা প্রতিনিধি
  • Update Time : ১১:৫১:৫২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 15

নতুন জেলা প্রশাসক মাগুরা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এক প্রজ্ঞাপনে মাগুরা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা  মোতাকাব্বীর আহমেদ-কে। গত ১ জুন ২০২৬ (১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩) তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারিকৃত এক অফিস আদেশে এই বদলি ও পদায়নের সিদ্ধান্ত জানানো হয়।
উপসচিব  মোহাম্মদ নূর-এ-আলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। নতুন দায়িত্ব পাওয়ার পূর্বে  মোতাকাব্বীর আহমেদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৬০৪৭ পরিচিতি নম্বরের একজন দক্ষ কর্মকর্তা।
এদিকে  মোতাকাব্বীর আহমেদ মাগুরার জেলা প্রশাসক হিসেবে মনোনীত হওয়ায় ব্যাপক আনন্দ ও উল্লাস প্রকাশ করেছে ‘নাটোর জেলা সমিতি, ঢাকা’। নবনিযুক্ত এই জেলা প্রশাসক  নাটোর জেলা সমিতির ঢাকার  সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর এই গুরুত্বপূর্ণ পদায়নে নাটোর জেলা সমিতি, ঢাকার পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। সমিতির নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর সদয় ইচ্ছায় আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক  মোতাকাব্বীর আহমেদ মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁর সততা, কর্মনিষ্ঠা এবং চমৎকার প্রশাসনিক দক্ষতা এই নতুন কর্মক্ষেত্রেও সফলতার স্বাক্ষর রাখবে।”
শুভেচ্ছা বার্তায় সমিতির সকল সদস্য ও নাটোরবাসীর পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসকের উত্তম স্বাস্থ্য, দীর্ঘায়ু, প্রজ্ঞা এবং কর্মজীবনের ধারাবাহিক সাফল্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

মাগুরার ডিসি হলেন নাটোরের সন্তান মোতাকাব্বীর আহমেদ

Update Time : ১১:৫১:৫২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬