News Title :
সম্পাদকের বাণী
Reporter Name
- Update Time : ০৭:২৯:৩২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / 15
সুধী পাঠক,
দাঙ্গা-হাঙ্গামা, মাদক, জুয়া ও পারস্পরিক হিংসা-বিদ্বেষ একটি প্রগতিশীল সমাজের প্রধান অন্তরায়। এই সামাজিক ব্যাধিগুলো আমাদের নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে এবং সুদীর্ঘকালের সম্প্রীতিকে বিনষ্ট করছে।
সমাজকে আলোর পথে এগিয়ে নিতে হলে এই কলুষতা চিরতরে পরিহার করা আজ সময়ের দাবি। আসুন, আমরা সব ধরনের সংঘাত বর্জন করি, মাদকের মরণনেশা ও জুয়াকে ‘না’ বলি এবং পরশ্রীকাতরতা ভুলে সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তুলি। একটি সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত মানবিক সমাজ বিনির্মাণে আপনাদের সবার আন্তরিক সহযোগিতা ও সচেতনতা প্রত্যাশা করছি।
ধন্যবাদান্তে,
প্রকাশক ও সম্পাদক
দৈনিক বাংলাদেশ প্রেক্ষাপট









