Magura ০১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:
  • Update Time : ১১:১৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 13

জেলা সদরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভোরে ঝটিকা বিক্ষোভ মিছিল করার অপরাধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মিছিলের সময় ব্যবহৃত মূল ব্যানারটিও উদ্ধার করা হয়।

মাগুরা সদর থানা পুলিশ জানায়, গতকাল ১০ জুন ভোর আনুমানিক ৬টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের মঘীরঢাল এলাকায় নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। মাগুরা সদর থানার পারলা গ্রামের শেখ অক্ষর (যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগ), পারনান্দুয়ালী গ্রামের সাবু মোল্লার ছেলে শামীম (সহ-সভাপতি, জেলা ছাত্রলীগ), গোপালগ্রামের মৃত কায়েমের ছেলে গালিব (সাধারণ সম্পাদক, গোপালগ্রাম ইউনিয়ন ছাত্রলীগ), সদর উপজেলার আমুড়িয়া চরপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে প্রিন্স মাহমুদ এবং শত্রুজিৎপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোল্লা আসিফের নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ১২-১৫ জন এই মিছিলে অংশ নেন। মূলত গ্রেপ্তার এড়াতে তারা ভোরবেলার ফাঁকা সড়ক বেছে নেন এবং মাত্র ৪-৫ মিনিট স্থায়ী এই মিছিলের ভিডিওটি পরবর্তীতে ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামক ফেসবুক পেজে প্রচার করা হয়।

পুলিশ আরও জানায়, এই ঘটনার পর মাগুরা সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মিছিলের সাথে সংশ্লিষ্টতার অপরাধে নিষিদ্ধ সংগঠনটির ৭ সমর্থককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— খানপাড়া গ্রামের মৃত মানিক খানের ছেলে অরভিন খান (২৬), সংকোচখালী গ্রামের মৃত কাইউম আলী বিশ্বাসের ছেলে গালিব হাসান (২৭), শত্রুজিৎপুর গ্রামের নুর মোহাম্মাদ মীরের ছেলে সেলিম মীর (২৮), সংকোচখালী পশ্চিমপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে মোঃ রাব্বি হাসান (২২), শত্রুজিৎপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাসিবুল ইসলাম (২৪), খর্দ্দ ছোনপুর গ্রামের আসাদ মোল্লার ছেলে জিন্নাত মোল্লা (২৬) এবং একই গ্রামের তারেকুল মোল্লার ছেলে মোঃ রাতুল মোল্লা।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আজ আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। নিষিদ্ধ সংগঠনের ব্যানারে জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টায় জড়িত মূল ইন্ধনদাতাসহ মিছিলে উপস্থিত অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

মাগুরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

Update Time : ১১:১৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬