Magura ০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘জনকল্যাণ ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করেই নতুন বাজেট করা হয়েছে’: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

ডেস্ক রিপোর্ট:
  • Update Time : ১২:২৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / 9

 ডেস্ক রিপোর্ট: উপস্থাপিত নতুন বাজেটকে সম্পূর্ণ জনমুখী ও সাধারণ মানুষের কল্যাণের বাজেট হিসেবে আখ্যায়িত করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, “এদেশের শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের স্বার্থ বিবেচনা করেই এবারের বাজেট নির্ধারণ করা হয়েছে।”

১২ জুন ২০২৬, শুক্রবার দুপুরে মাগুরার শালিখা উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার ও অপসংস্কৃতি রোধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, “বিদেশি প্রভাবে আমাদের সংস্কৃতি, ওটিটি ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলো প্রভাবিত হচ্ছে। বর্তমান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইসিটি ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।” এছাড়া তিনি সতর্ক করে বলেন, “ডিজিটাল ইন্টেলিজেন্স ব্যবহার করে সাধারণ মানুষকে বোকা বানানো বা হয়রানি করা হলে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অনুষ্ঠানে শালিখা উপজেলার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সরকারি মানবিক সহায়তার অংশ হিসেবে বিনামূল্যে ঢেউ টিন, জিআর চাল এবং নগদ অর্থ বিতরণ করেন মন্ত্রী।

শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান, সাবেক উপজেলা বিএনপি সভাপতি মোজাফফর হোসেন টুকু এবং সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব মুন্সি মুনিরুজ্জামান চকলেটসহ বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় ব্যক্তিবর্গ।

সহায়তা বিতরণ কার্যক্রম শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

Please Share This Post in Your Social Media

‘জনকল্যাণ ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করেই নতুন বাজেট করা হয়েছে’: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

Update Time : ১২:২৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬