Magura ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে হামলা তেহরানের ‘সন্ত্রাসী শাসন’ থেকে মুক্তির সুযোগ তৈরি করেছে: ভলোদিমির জেলেনস্কি

Reporter Name
  • Update Time : ১২:৪৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 194

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ঢাকা, বাংলাদেশ প্রেক্ষাপট : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করেছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা দেশটির জনগণের জন্য তেহরানের ‘সন্ত্রাসী শাসন’ থেকে মুক্ত হওয়ার একটি সুযোগ তৈরি করেছে।

২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেন বারবার অভিযোগ করে আসছে, ইরান মস্কোকে শাহেদ ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্র সরবরাহ করছে।

কিয়েভ থেকে এএফপি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ইরানের জনগণের জন্য সন্ত্রাসী শাসন থেকে মুক্তির সুযোগ সৃষ্টি হওয়া ন্যায্য। তার মতে, এই শাসন শুধু ইরান নয়, বরং ইরান থেকে উৎপন্ন সন্ত্রাসের মাধ্যমে বহু দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ—কারণ যখনই আমেরিকা কঠোর থাকে, তখন বৈশ্বিক অপরাধী শক্তিগুলো দুর্বল হয়ে পড়ে।

জেলেনস্কির দাবি, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ৫৭ হাজারেরও বেশি শাহেদ ধরনের আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করেছে, যা তাদের জনগণ, শহর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে।

তিনি বলেন, ইউক্রেন কখনো ইরানকে হুমকি দেয়নি, কিন্তু ইরানের শাসকগোষ্ঠী পুতিনের মিত্র হওয়ার পথ বেছে নিয়েছে।

এর আগে শনিবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানি সরকারের নিজেদের নাগরিক ও অন্যান্য দেশের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডই বর্তমান হামলার পটভূমি তৈরি করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক হত্যাকাণ্ড ও দমন–পীড়নসহ ইরানি শাসনের সহিংসতা ও স্বেচ্ছাচারিতাই বর্তমান পরিস্থিতির মূল কারণ।

Please Share This Post in Your Social Media

ইরানে হামলা তেহরানের ‘সন্ত্রাসী শাসন’ থেকে মুক্তির সুযোগ তৈরি করেছে: ভলোদিমির জেলেনস্কি

Update Time : ১২:৪৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬