Magura ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনয় থেকে সংসদে কোয়েল মল্লিক, রাজ্যসভার সদস্য হিসেবে শপথ

Reporter Name
  • Update Time : ০৫:২৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 21

ছবি সংগৃহীত

চলচ্চিত্র অঙ্গন থেকে এবার রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে নাম লেখালেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। রাজ্যসভার সদস্য হিসেবে এরই মধ্যে শপথ নিয়েছেন তিনি।

সোমবার (৬ এপ্রিল) সংসদে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণ করেন কোয়েল মল্লিক। এদিন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, ওড়িশা ও মহারাষ্ট্র থেকে আরও ১৯ জন সদস্যও শপথ নেন।

শপথ অনুষ্ঠানে কোয়েলের পাশে উপস্থিত ছিলেন তার বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিক

দীর্ঘ দুই দশকের বেশি সময়ের অভিনয়জীবনে কোয়েল মল্লিক নিজেকে বিতর্কের বাইরে রেখেছেন। অভিনয়ে সাফল্যের পাশাপাশি ব্যক্তিত্ব, সংযত উপস্থিতি ও জনপ্রিয়তার জন্যও তিনি আলাদা পরিচিতি পেয়েছেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোয়েল ও তার পরিবারের সুসম্পর্ক দীর্ঘদিনের। সম্প্রতি রঞ্জিত মল্লিকের বাড়িতে নির্বাচনী কাজে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় থেকেই কোয়েলের রাজনীতিতে আসা নিয়ে জোর আলোচনা শুরু হয়।

যদিও সরাসরি নির্বাচনী রাজনীতিতে না নেমে রাজ্যসভার মাধ্যমে জাতীয় রাজনীতির অঙ্গনে তার প্রবেশ ঘটল।

ব্যক্তিগত জীবনে কোয়েল মল্লিকের স্বামী প্রযোজক নিসপাল সিং রানে। কোয়েল-নিসপাল দম্পতির রয়েছে দুই সন্তান। এছাড়া ২০২১ সালের উপনির্বাচনে তিনি মুখ্যমন্ত্রীর প্রস্তাবক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

Please Share This Post in Your Social Media

অভিনয় থেকে সংসদে কোয়েল মল্লিক, রাজ্যসভার সদস্য হিসেবে শপথ

Update Time : ০৫:২৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬