Magura ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনে সর্বোচ্চ ১৭ মৃত্যু, হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ

Reporter Name
  • Update Time : ০৫:৩৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 24

ছবি সংগৃহীত

ঢাকা (বাংলাদেশ প্রেক্ষাপট): সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও সন্দেহভাজন হামে একদিনে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাও বেড়েছে।

সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০২ জন। আর ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ৪১ হাজার ৭৯৩ জন।

একই সময়ে নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৫৪ জন। এতে মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৭ জনে।

তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ১৫১ জন।

মৃত্যুর পরিসংখ্যানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নির্দিষ্ট সময়কালে নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জন।

এছাড়া একই সময়ে হাম সন্দেহে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহভাজন হামে মোট ২৫৯ জনের মৃত্যু হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি।

Please Share This Post in Your Social Media

একদিনে সর্বোচ্চ ১৭ মৃত্যু, হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ

Update Time : ০৫:৩৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬