Magura ০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গম পাচার মামলায় ইডির তলবে- ফাঁসলেন অভিনেত্রী নুসরত জাহান

Reporter Name
  • Update Time : ০৫:২১:১০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 19

গম পাচার ও রেশন দুর্নীতি মামলায় নতুন করে আলোচনায় এসেছেন ভারতীয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরত জাহান। মামলার তদন্তের অংশ হিসেবে তাকে আগামীকাল সিজিও কমপ্লেক্সে হাজির হতে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)

তবে জানা গেছে, নুসরত জাহান দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছেন।

সূত্র বলছে, রেশন দুর্নীতি ও গম পাচারের অভিযোগ ওঠার সময় নুসরত জাহান বসিরহাটের সংসদ সদস্য ছিলেন। সেই কারণেই তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, রেশন দুর্নীতির একটি বিশেষ সূত্র ধরে নুসরতের নাম উঠে এসেছে। অভিযোগ রয়েছে, বাংলাদেশ সীমান্ত দিয়ে দুর্নীতির গম পাচারের সময় কিছু আর্থিক লেনদেনের সঙ্গে তার সম্ভাব্য যোগসূত্র থাকতে পারে।

তবে এখন পর্যন্ত এ বিষয়ে নুসরত জাহানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি

এর আগেও বিভিন্ন বাণিজ্যিক ইস্যুতে ইডির তলব পেয়েছিলেন এই অভিনেত্রী। এবার গম পাচার ও রেশন দুর্নীতি মামলায় তার নাম সামনে আসায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।

Please Share This Post in Your Social Media

গম পাচার মামলায় ইডির তলবে- ফাঁসলেন অভিনেত্রী নুসরত জাহান

Update Time : ০৫:২১:১০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬