ঝিনাইদহ তুলা উন্নয়ন বোর্ডের উন্মুক্ত দরপত্র আহ্বান
- Update Time : ০২:৫৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / 35
ঝিনাইদহ জোনাল অফিসের আওতায় তুলা ফসলে প্রণোদনা কর্মসূচীর জন্য প্রয়োজনীয় কৃষি উপকরণ ক্রয়ের নিমিত্তে উন্মুক্ত দরপত্র (e-Tender) আহ্বান করেছে সরকারি প্রতিষ্ঠান তুলা উন্নয়ন বোর্ড । ২০২৫-২৬ অর্থ বছরের কর্মসূচীর অংশ হিসেবে এই দরপত্র আহ্বান করা হয় ।
প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা (অ.দা.) সাজিদ খান তাজিন স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, এই প্রক্রিয়ায় মাগুরা অঞ্চলের জন্য হাইব্রিড তুলার বীজ এবং সার (বোরাক্স), বালাইনাশক, ছত্রাকনাশক ও পিজিআর (PGR) সরবরাহ করা হবে ।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, জাতীয় ই-জিপি পোর্টালের (National e-GP System Portal) মাধ্যমে এই অনলাইন দরপত্র আহ্বান করা হয়েছে, যেখানে কোনো অফলাইন বা হার্ড কপি গ্রহণ করা হবে না । দরপত্রে অংশ নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই ই-জিপি পোর্টালে নিবন্ধিত হতে হবে ।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দরপত্র দুটির আইডি নম্বর যথাক্রমে ১২৮০৩৭২ এবং ১২৮২৬১৭ । ই-দরপত্রের নথি বিক্রয়ের শেষ সময় আগামী ০৪ জুন, ২০২৬ তারিখ দুপুর ১২:০০ টা পর্যন্ত । একই দিনে (০৪ জুন) যথাক্রমে দুপুর ১২:৩০ টা এবং দুপুর ০১:০০ টায় দরপত্র দুটি উন্মুক্ত করা হবে ।
দরপত্র সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনাবলী জাতীয় ই-জিপি পোর্টাল (http://www.eprocure.gov.bd) এবং ই-জিপি হেল্প ডেস্ক থেকে জানা যাবে ।










