Magura ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তেলবাহী ট্রাক ছিনতাই ও চালক হত্যা: মাগুরায় মূলহোতাসহ গ্রেফতার ৪, মালামাল উদ্ধার

ডেস্ক রিপোর্ট:
  • Update Time : ১২:০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / 16

মাগুরায় ১৯ লাখ টাকা মূল্যের ৬০ ব্যারেল ভোজ্যতেল ভর্তি ট্রাক ছিনতাই এবং চালককে নির্মমভাবে হত্যার ঘটনার রহস্য উন্মোচন করেছে জেলা পুলিশ। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূলহোতাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ছিনতাই হওয়া তেলের বড় একটি অংশ, খালি ব্যারেল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। আজ ২৫ মে বিকাল ৩টায় মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস রিলিজের মাধ্যমে এই সফল অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়।

ঘটনার সূত্রপাত গত ১৬ মার্চ, যখন মাগুরা জেলার শালিখা থানাধীন আড়পাড়া বাজারের “মেসার্স মহামায়া ট্রেডার্স”-এর মালিক গোপাল সাহা (৪২) ঢাকার মৌলভীবাজারের একটি প্রতিষ্ঠান থেকে ৬০ ব্যারেল ভোজ্যতেল অর্ডার করে মূল্য পরিশোধ করেন। পরবর্তীতে গত ১৮ মে তাঁর নিজস্ব চালক আঃ রহমান (৫৮) নারায়ণগঞ্জ থেকে তেল ভর্তি ট্রাকটি (রেজি নং-যশোর ট-১১-১৩৪৬) নিয়ে মাগুরার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু রাতে চালকের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় এবং তিনি যথাসময়ে গন্তব্যে না পৌঁছানোয় মালিক গোপাল সাহা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

এরই মধ্যে গত ২০ মে বিকাল অনুমান ৪টার দিকে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানাধীন কোলাবাজার-গাজীর বাজার সড়কের খেদপাড়া নামক স্থানে পাকা রাস্তার ওপর একটি ট্রাক পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় পথচারীরা। ট্রাকটি থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে তারা কালিগঞ্জ থানা পুলিশকে খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে ট্রাকের ভেতর থেকে চালক আঃ রহমানের মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় এবং কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

গত ২৩ মে ব্যবসায়ী গোপাল সাহা মাগুরার পুলিশ সুপারের কার্যালয়ে এসে বিষয়টি অবহিত করলে পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে তদন্তের জন্য জেলা পুলিশের ‘সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’-কে নির্দেশ দেন। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তা এবং গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলার মধুখালী এবং মাগুরার বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালিয়ে এই সংঘবদ্ধ চক্রের সন্ধান পায় এবং ঘটনার রহস্য উদ্ঘাটন করে।

গত ২৪ মে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও মাগুরা সদর থানা পুলিশের যৌথ অভিযানে চালক হত্যার সাথে সরাসরি জড়িত মূল আসামী আজাদ হোসেন ওরফে হিটলার (২৭)-কে মাগুরার কেচুয়াডুবি গ্রাম থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে হিটলারের দেওয়া তথ্যের ভিত্তিতে মাগুরা সদর থানার মঘী ইউনিয়নের লস্করপুর ও রাজিবের পাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আরও তিন সহযোগী—বিকাশ সাহা (৩০), মোঃ আঃ কুদ্দুস (৫০) এবং হারুন অর রশীদ (৪৮)-কে গ্রেফতার করা হয়।

অভিযানকালে আসামীদের আস্তানা থেকে ছিনতাই হওয়া ভোজ্যতেলের মধ্যে ৪৫.৫ ব্যারেল তেল, ৭টি খালি ব্যারেল এবং নগদ ৩ লক্ষ ৭ হাজার ৭০০ টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, এটি একটি অত্যন্ত সুসংগঠিত অপরাধী চক্র এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে; পাশাপাশি ধৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।

Please Share This Post in Your Social Media

তেলবাহী ট্রাক ছিনতাই ও চালক হত্যা: মাগুরায় মূলহোতাসহ গ্রেফতার ৪, মালামাল উদ্ধার

Update Time : ১২:০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬