নড়াইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ উদ্বোধন
- Update Time : ০৬:৩৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / 73
মোঃ জিয়াউর রহমান (জামী), নড়াইল:
নড়াইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ উদ্বোধন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল বক্তব্যের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়।
নড়াইল বীরশ্রেষ্ঠ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হলেও হঠাৎ ঝড়ো আবহাওয়ার কারণে স্থান পরিবর্তন করে নড়াইল শিল্পকলা একাডেমির হলরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ আসাদুজ্জামান, ডিডিএলজি জুলিয়া সুকায়না, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নূর আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আহসান মাহমুদ রাসেল এবং জেলা শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি. এম. রাহসিন কবির, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম, জেলা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ জিয়াউর রহমান (জামী), বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়াবিদ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে খেলাধুলার প্রসার, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং সুস্থ সংস্কৃতি গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।










