নড়াইলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত
- Update Time : ০৬:৫৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / 45
নড়াইল প্রতিনিধি:
“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বেলুন ও পায়রা
উড়িয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ জাঁকজমকপূর্ণভাবে
পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে নড়াইল জেলা জজ আদালত চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটির
নেতৃত্ব দেন জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ফারজানা আক্তার। র্যালিটি
শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ ফারজানা আক্তার।
সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) মোঃ
হাদিউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার নূর আলম সিদ্দিকী এবং
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের অন্যান্য বিচারকবৃন্দ, জেলা আইনজীবী সমিতির
সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারের আইনগত সহায়তা কার্যক্রম দরিদ্র ও অসহায় মানুষের ন্যায়বিচার
পাওয়ার পথ সহজ করেছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন সুদৃঢ়
হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।










