নড়াইলে শিক্ষকদের নিয়ে মাদক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- Update Time : ০৫:৪৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / 36
বিশেষ প্রতিনিধিঃ
নড়াইলে মাদকের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে মাদক বিরোধী প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য অধিদপ্তরের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক ডক্টর আব্দুল সালাম আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার নুর আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ আহসানুর রহমান, জেলা সাংবাদিক ইউনিটি’র সভাপতি মোঃ জিয়াউর রহমান জামী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক গোলক মজুমদারের সঞ্চালনায় এই অনুষ্ঠানে নড়াইল জেলার বিভিন্ন স্কুলের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।










