Magura ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শোভাযাত্রা ও বৃক্ষরোপণে বিএমইউ’তে ২৯তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

বিএমইউ’তে ২৯তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

Reporter Name
  • Update Time : ০৬:০৫:২১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 18

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৬ (বাংলাদেশ প্রেক্ষাপট): শোভাযাত্রা, বৃক্ষরোপণ ও রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশনসহ নানা আয়োজনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ২৯তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকে শোভাযাত্রার উদ্বোধন করেন বিএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। র‌্যালিটি বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে গিয়ে শেষ হয়। পরে সেখানে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

র‌্যালিপূর্ব সমাবেশে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, উচ্চতর চিকিৎসাশিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণায় বিএমইউকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি উৎকর্ষ বৃদ্ধিতে কাজ চলছে। তিনি উদ্ভাবনেও নতুন মাত্রা যোগ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

একই সঙ্গে দেশের মানুষ যাতে জটিল রোগসহ সব ধরনের চিকিৎসাসেবা বিএমইউ থেকে পায় এবং চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয়, সেই আশাবাদও ব্যক্ত করেন তিনি।

সুপার স্পেশালাইজড হাসপাতালের বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএমইউর প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামালসহ অন্যরা অংশ নেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরাও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ সময় আম্রপালি, জলপাই, বারি ফোর আম, আমড়া, নারিকেল, লিচু, কালোজাম, আমলকী, ডালিম ও মিনি জামরুলসহ বিভিন্ন ফলজ গাছ রোপণ করা হয়।

১৯৯৮ সালের ৩০ এপ্রিল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদ ও ৫৯টি একাডেমিক বিভাগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের মোট জনবল ৪ হাজার ৫৬৮ জন।

অধিভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা ৫৫টি। আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ১৬১ জন। হাসপাতালের মোট শয্যা সংখ্যা ১ হাজার ৭৯২টি, যার মধ্যে ৮৭৮টি বিনা ভাড়ার শয্যা।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়ানো হয়।

Please Share This Post in Your Social Media

শোভাযাত্রা ও বৃক্ষরোপণে বিএমইউ’তে ২৯তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

বিএমইউ’তে ২৯তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

Update Time : ০৬:০৫:২১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬