Magura ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় ছাত্রীর সাথে শিক্ষকের নোংরা ফোনালাপ ফাঁস: এখনো নির্বিকার কলেজ কর্তৃপক্ষ!

Reporter Name
  • Update Time : ০৯:২২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / 40

ডেস্ক রিপোর্ট: শিক্ষকতার মতো পবিত্র পেশাকে কলঙ্কিত করে এক ছাত্রীর সাথে অত্যন্ত আপত্তিকর ও অনৈতিক ফোনালাপে লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে মাগুরার মহম্মদপুর উপজেলার ‘পাল্লা বহুমুখী স্কুল এন্ড কলেজ’-এর ইংরেজি বিষয়ের শিক্ষক মো: মনিরুজ্জামানের বিরুদ্ধে। লম্পট এই শিক্ষকের কুৎসিত ফোনালাপের একটি অডিও রেকর্ড ‘দৈনিক বাংলাদেশ প্রেক্ষাপট’ পত্রিকার হাতে এসেছে, যা ফাঁস হওয়ার পর সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ফাঁস হওয়া ওই অডিও রেকর্ডে শোনা যায়, শিক্ষক মনিরুজ্জামান মুঠোফোনে তার নিজেরই এক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দিচ্ছেন। কথোপকথনের এক পর্যায়ে তিনি ওই ছাত্রীকে উদ্দেশ্য করে চরম ইঙ্গিতপূর্ণ ও নোংরা মন্তব্য করেন। লম্পট শিক্ষকের এমন কুপ্রস্তাবে তীব্র অনীহা প্রকাশ করে ছাত্রীটি নিজের অস্বস্তি ও চরম মানসিক টেনশনের কথা জানালেও, কামাসক্ত ওই শিক্ষক তাকে বারবার ভিডিও কলে আসার জন্য মরিয়া হয়ে জোরাজুরি করতে থাকেন।

এই ন্যাক্কারজনক ঘটনার বিষয়ে পাল্লা বহুমুখী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো: অলিয়ার রহমান খান এবং সহকারী প্রধান শিক্ষক মো: জিয়াউর রহমান সহ একাধিক শিক্ষক-শিক্ষিকার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তারা অডিওর কণ্ঠটি অভিযুক্ত ইংরেজি শিক্ষক মো: মনিরুজ্জামানের বলেই নিশ্চিত করেছেন। নিজের সহকর্মীর এমন পৈশাচিক ও চারিত্রিক স্খলনের ঘটনায় শিক্ষকরা নিজেরাও চরম বিব্রত বোধ করছেন বলে জানান।

এদিকে, পবিত্র শিক্ষক পেশার আড়ালে লুকিয়ে থাকা এমন ‘নরাধম’ ও ‘চরিত্রহীন’ শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয় এলাকাবাসী ও সচেতন অভিভাবক মহল। তারা অবিলম্বে এই শিক্ষককে বহিষ্কার ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

তবে অত্যন্ত পরিতাপের বিষয়, ঘটনার পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও এবং প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা নিজেরা কণ্ঠ সনাক্ত করার পরেও, পাল্লা বহুমুখী স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষক মনিরুজ্জামানের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো প্রকার আইনি পদক্ষেপ বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের এমন রহস্যজনক নীরবতা নিয়ে ক্ষোভ আরও ঘনীভূত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

মাগুরায় ছাত্রীর সাথে শিক্ষকের নোংরা ফোনালাপ ফাঁস: এখনো নির্বিকার কলেজ কর্তৃপক্ষ!

Update Time : ০৯:২২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬