মাগুরায় নতুন প্রজন্ম গড়তে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” উদ্বোধন
- Update Time : ০৬:৫৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / 14
ডেস্ক রিপোর্ট:
ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তুলে পরিবারে স্বচ্ছলতা আনার লক্ষ্য এবং তরুণদের স্বপ্নপূরণের পথে এগিয়ে
নিতে মাগুরায় আয়োজন করা হয়েছে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”।
শনিবার (০২.০৫.২০২৬) বিকেলে মাগুরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন, মাগুরা এবং জেলা ক্রীড়া অফিস,
মাগুরার যৌথ উদ্যোগে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার
উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন,
জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা ক্রীড়া অফিসারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,
অভিভাবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, ক্রীড়ার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি ভবিষ্যতে পেশাগত
ক্ষেত্রে সম্ভাবনা সৃষ্টি করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
“স্বপ্নের পথে, বিজয়ের সাথে” স্লোগানে উদ্বুদ্ধ হয়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী
কিশোর-কিশোরীরা বিভিন্ন খেলাধুলায় অংশ নেয়। এতে একদিকে যেমন প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হচ্ছে,
অন্যদিকে দলগত চেতনা ও শৃঙ্খলাও গড়ে উঠছে বলে জানান আয়োজকরা।










