News Title :
মাগুরায় বাসের ধাক্কায় কৃষকের মৃত্যু
Reporter Name
- Update Time : ০৬:৫৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / 20
ডেস্ক রিপোর্ট:
মাগুরা–ঝিনাইদহ সড়কের পিটিআই এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় কুদ্দুস খান (৭৫)
নামে এক কৃষক নিহত হয়েছেন।
শনিবার দুপুরে রাস্তা পারাপারের সময় মাগুরা থেকে যশোরগামী একটি বাস তাকে ধাক্কা
দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণ পর
তার মৃত্যু হয়।
নিহতের মেয়ে চায়না বেগম জানান, সকালে তার বাবা শ্রীপুর উপজেলার দোসতিনা গ্রামের
বাড়ি থেকে মাগুরায় আসেন। পরে ঘটনাস্থলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তারা হাসপাতালে
গিয়ে মরদেহ শনাক্ত করেন বলেও জানান তিনি।
মাগুরা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, দুর্ঘটনার পর
বাসের চালককে আটক করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে। আইগত ব্যবস্থা
প্রক্রিয়াধীন।
কুদ্দুস খান কৃষক নিহত দুর্ঘটনা সংবাদ বাংলাদেশ প্রেক্ষাপট বাস দুর্ঘটনা মাগুরা মাগুরা ঝিনাইদহ সড়ক মাগুরা নিউজ সড়ক দুর্ঘটনা হাইওয়ে পুলিশ










