Magura ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরার শ্রীপুরে পুকুরে বিষ প্রয়োগ: আড়াই লক্ষাধিক টাকার পোনা মাছ নিধন

Reporter Name
  • Update Time : ০৬:৪৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 16

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট:
মাগুরার শ্রীপুরে ব্যক্তিগত শত্রুতার জেরে এক মৎস্যচাষির পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ
পোনা মাছ নিধনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ২ থেকে আড়াই লক্ষ টাকার আর্থিক ক্ষতির মুখে
পড়েছেন ভুক্তভোগী চাষি।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার হোঙ্গলডাঙ্গা মাঠবিলে শ্রীপুর ইউনিয়নের উজ্জ্বল
বিশ্বাস তার ১৭ শতাংশ জমির পুকুরে রুই, কাতলা, মৃগেল ও সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ
চাষের জন্য দেড় কেজি ধানীপোনা অবমুক্ত করেছিলেন। প্রায় ১৫ দিনের পরিচর্যায় মাছগুলো এক
ইঞ্চি আকার ধারণ করে।
গত শুক্রবার দিবাগত রাতে কে বা কারা শত্রুতাবশত পুকুরের পানিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ
করে। শনিবার সকালে পুকুরে গিয়ে উজ্জ্বল বিশ্বাস দেখতে পান, তার লালিত পোনা মাছগুলো পানিতে
ভেসে মৃত অবস্থায় রয়েছে।
ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি উজ্জ্বল বিশ্বাস জানান, রাতের আঁধারে প্রতিহিংসা পরায়ণ হয়ে দুর্বৃত্তরা
তার পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে তার প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন
এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ বিষয়ে শ্রীপুর থানার অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, এখন
পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত
আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

মাগুরার শ্রীপুরে পুকুরে বিষ প্রয়োগ: আড়াই লক্ষাধিক টাকার পোনা মাছ নিধন

Update Time : ০৬:৪৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬