মাগুরা মহম্মদপুরে জুয়া খেলার আসর থেকে ৬ জুয়াড়ি আটক
- Update Time : ০৫:৩১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / 24
মাগুরার মহম্মদপুর উপজেলার ধোয়াইল গ্রামে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে ৬ জন জুয়াড়িকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। রোববার (১১ মে ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে মহম্মদপুর ইউনিয়নের ধোয়াইল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জুয়া খেলা অবস্থায় মোঃ হাসানুর শেখ (৪৫), রিপন মোল্যা (৩৫), হারুন বিশ্বাস (৫০), ইউনুস শেখ (৩৫), আবুল শেখ (৫৫) ও নান্নু মিয়া (৪৫)-কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়ার নগদ টাকা ও তাস উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা সবাই মহম্মদপুর উপজেলার ঘোয়াচিল গ্রামের বাসিন্দা।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান জানান, অভিযানে জুয়া খেলার সঙ্গে জড়িতদের হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং দুপুর ১২টার দিকে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।










