Magura ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরা মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৬:৩৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 23

ডেস্ক রিপোর্ট:
মাগুরা মেডিকেল কলেজে এমবিবিএস ১ম বর্ষ (২০২৫–২০২৬ সেশন) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস
অনুষ্ঠিত হয়েছে। ৩ মে ২০২৬ রবিবার সকাল ১০টায় কলেজের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খান।
সভাপতিত্ব করেন মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ কামরুল হাসান।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শুরুতে নবীন
শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং কলেজের শিক্ষা কার্যক্রম, নিয়মনীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা
সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “চিকিৎসা পেশা শুধুমাত্র একটি চাকরি নয়, এটি মানবসেবার অন্যতম
শ্রেষ্ঠ ক্ষেত্র। একজন চিকিৎসক হিসেবে রোগীর প্রতি সহানুভূতিশীল হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি
শিক্ষার্থীদের নিষ্ঠা, সততা ও মানবিক মূল্যবোধ নিয়ে পড়াশোনা করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ডা. কামরুল হাসান বলেন, “তোমরাই আগামী দিনের চিকিৎসক। দেশ ও মানুষের
কল্যাণে নিজেদেরকে দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ। তারা নবাগত শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা,
শৃঙ্খলা মেনে চলা এবং নৈতিকতা বজায় রাখার পরামর্শ দেন।
শেষে শিক্ষার্থীদের জন্য দোয়া ও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

মাগুরা মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

Update Time : ০৬:৩৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬