মাগুরা সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় ফুটবল গোল্ডকাপের ফাইনাল অনুষ্ঠিত
- Update Time : ০৬:২৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / 48
ডেস্ক রিপোর্ট:
মাগুরা সদর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ
মঙ্গলবার দুপুরে মাগুরা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মাঠে অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টে বালক ও বালিকা—এই দুই বিভাগে মোট চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দল অংশগ্রহণ করে।
বালক বিভাগে কাপাসহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ট্রাইব্রেকারে বেরইল পলিতা সরকারি
প্রাথমিক বিদ্যালয় দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে, বালিকা বিভাগে জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ট্রাইব্রেকারে জগদল সরকারি
প্রাথমিক বিদ্যালয় দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল
মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন সিভিল সার্জন ডা. শামীম কবির, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং জেলা প্রাথমিক শিক্ষা
কর্মকর্তা আমিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, চারটি উপজেলার ফাইনাল খেলা সম্পন্ন হওয়ার পর জেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়
গোল্ডকাপ টুর্নামেন্টের এই চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।










