Magura ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সাত দিনের সফরে জাপানে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সাত দিনের সফরে জাপানে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

Reporter Name
  • Update Time : ০৫:৫৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 19

টোকিও, ২ মে ২০২৬: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি সাত দিনের সফরে জাপানে পৌঁছেছেন। শনিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে তিনি টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদের নেতৃত্বে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রবাসী ব্যবসায়ী এবং বিভিন্ন পেশাজীবী তাকে আন্তরিকভাবে স্বাগত জানান।

এর আগে শনিবার ভোরে জাপান সফরের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন ডা. শফিকুর রহমান।

বিরোধীদলীয় নেতার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি

এই সফরে বিরোধীদলীয় নেতা বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান, বিভিন্ন সেমিনার এবং জাপান সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণ করবেন।

আগামী ৯ মে জাপান সফর শেষে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর বাংলাদেশ-জাপান সম্পর্ক ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিরোধীদলীয় নেতার যোগাযোগ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Please Share This Post in Your Social Media

সাত দিনের সফরে জাপানে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সাত দিনের সফরে জাপানে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

Update Time : ০৫:৫৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬