Magura ০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সামাজিক বিরোধ ও সহিংসতা প্রতিরোধে মাগুরায় বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৭:১৩:১৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 18

সামাজিক বিরোধ ও সহিংসতা প্রতিরোধে মাগুরায় বিশেষ আইন-শৃঙ্খলা সভা

ডেস্ক রিপোর্ট

মাগুরায় সামাজিক বিরোধ, সংঘাত, দাঙ্গা ও সহিংসতা প্রতিরোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিশ্চিত করতে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ০৩ মে ২০২৬ রবিবার পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ মাগুরার প্রশাসক আলী আহমেদ। সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্ শিবলী সাদিক, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) নিশাত আল নাহিয়ান, জেলার চার থানার অফিসার ইনচার্জগণসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ধরনের বিরোধ, সংঘাত ও সহিংসতা প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। তিনি জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং এ বিষয়ে কোনো ধরনের শিথিলতার সুযোগ নেই। একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।

সভায় সামাজিক বিরোধ নিরসন, স্থানীয় পর্যায়ে বিরোধ মীমাংসা জোরদার, গুজব প্রতিরোধ, মাদক ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

মাগুরা জেলা পুলিশ জানায়, তারা সর্বদা শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

সামাজিক বিরোধ ও সহিংসতা প্রতিরোধে মাগুরায় বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

Update Time : ০৭:১৩:১৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬