Magura ০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সিরিয়ায় সাইয়েদা জয়নব মাজারের কাছে বিস্ফোরণ, শিয়া ইমাম নিহত

সিরিয়ায় শিয়া মাজারের কাছে বিস্ফোরণে ইমাম নিহত

Reporter Name
  • Update Time : ০৫:৪৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 24

ঢাকা, ২ মে, ২০২৬ (বাসস): সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলীয় উপশহরে অবস্থিত পবিত্র সাইয়েদা জয়নব মাজার এলাকায় শুক্রবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক শিয়া মুসলিম ইমাম নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

খবর এএফপি’র।

রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, সাইয়েদা জয়নব মাজার এলাকায় বিস্ফোরণে ইমাম ফারহান হাসান আল-মানসুর নিহত হয়েছেন। ঘটনার পরপরই নিরাপত্তা সংস্থাগুলো ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

সিরিয়ার শিয়া সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে জানায়, বিস্ফোরক ব্যবহার করে মানসুরের গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এদিকে, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, মাজার থেকে বেরিয়ে আসার পরই এই বিস্ফোরণ ঘটে। সংস্থাটি ঘটনাটিকে ‘হত্যাকাণ্ড’ বলে আখ্যা দিলেও হামলার পেছনে কারা দায়ী, সে বিষয়ে কিছু জানায়নি।

সুন্নি সংখ্যাগরিষ্ঠ সিরিয়ায় শিয়া মুসলিমদের সংখ্যা আনুমানিক তিন লাখ। তারা মূলত দামেস্ক, হোমস, আলেপ্পো ও ইদলিব প্রদেশে বসবাস করে।

বিশ্লেষকদের মতে, এই হামলা সিরিয়ায় সাম্প্রদায়িক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করতে পারে।

Please Share This Post in Your Social Media

সিরিয়ায় সাইয়েদা জয়নব মাজারের কাছে বিস্ফোরণ, শিয়া ইমাম নিহত

সিরিয়ায় শিয়া মাজারের কাছে বিস্ফোরণে ইমাম নিহত

Update Time : ০৫:৪৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬