Magura ০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ মার্চ শুরু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ পাইলট কর্মসূচি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name
  • Update Time : ০৭:৩৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 296

তারেক রহমান ফাইল ছবি

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ (বাংলাদেশ প্রেক্ষাপট): নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জে এম জাহিদ হোসেন।

মন্ত্রী জানান, সরকার প্রাথমিকভাবে চার মাস মেয়াদি একটি পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছে, যা দেশের ১৪টি উপজেলায় বাস্তবায়ন করা হবে। পাইলট পর্যায়ে অন্তত পাঁচ সদস্যবিশিষ্ট পরিবারগুলোকে মাসিক ২,৫০০ টাকা করে নগদ সহায়তা দেওয়া হবে। অর্থ সরাসরি উপকারভোগীদের মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।

প্রথম ধাপে মোট ৬,৫০০ পরিবার এ সুবিধার আওতায় আসবে। পাইলট কার্যক্রমের অগ্রগতি মূল্যায়নের ভিত্তিতে কর্মসূচিটি ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণ করা হবে বলে জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, কর্মসূচিটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে পর্যায়ক্রমে দুই কোটি পরিবারকে মাসিক নগদ সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। সে ক্ষেত্রে মাসিক ব্যয় দাঁড়াবে আনুমানিক ৫ হাজার কোটি টাকা এবং বার্ষিক ব্যয় হবে প্রায় ৬০ হাজার কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

১০ মার্চ শুরু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ পাইলট কর্মসূচি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : ০৭:৩৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬