বৃষ্টির দিনে কাপড় শুকানোর সহজ কৌশল, দুর্গন্ধও হবে না
- Update Time : ০৬:২৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / 23
টানা বৃষ্টিতে সবচেয়ে বড় ঝামেলাগুলোর একটি হলো কাপড় শুকানো। সূর্যের আলো না থাকা, বাতাস কম থাকা এবং বেশি আর্দ্রতার কারণে কাপড়ে ভেজা ভাব থেকে যায়। অনেক সময় দুর্গন্ধও তৈরি হয়।
তবে কিছু সহজ কৌশল জানলে বৃষ্টির দিনেও কাপড় দ্রুত শুকানো সম্ভব।
১. একসঙ্গে বেশি কাপড় ধুবেন না
আবহাওয়ার পূর্বাভাস দেখে কাপড় ধোয়ার পরিকল্পনা করুন। টানা বৃষ্টি থাকলে অল্প অল্প করে কাপড় ধোয়া ভালো। এতে শুকাতে সুবিধা হয়।
২. পানি ভালোভাবে ঝরিয়ে নিন
কাপড় ধোয়ার পর ভালোভাবে নিংড়ে নিন। যত কম পানি থাকবে, তত দ্রুত শুকাবে।
৩. বাতাস চলাচল হয় এমন জায়গা বেছে নিন
ঘরের ভেতরে জানালার পাশে, বারান্দা বা দরজার কাছাকাছি স্থানে কাপড় শুকাতে দিন।
৪. গাদাগাদি করে ঝুলাবেন না
কাপড়ের মাঝে কিছুটা ফাঁকা জায়গা রাখুন। এতে বাতাস চলাচল করবে এবং দ্রুত শুকাবে।
৫. ফ্যান ব্যবহার করুন
রোদ না থাকলে ফ্যান চালিয়ে কাপড় শুকাতে পারেন। এতে শুকানোর সময় অনেক কমে যায়।
৬. জানালা খুলে রাখুন
ফ্যানের সঙ্গে জানালা খোলা রাখলে প্রাকৃতিক বাতাসও কাপড় শুকাতে সাহায্য করবে।
৭. শোবার ঘরে কাপড় শুকাবেন না
যে ঘরে ঘুমান সেখানে ভেজা কাপড় না শুকানোই ভালো। এতে ঘরে আর্দ্রতা বাড়ে এবং অস্বস্তি তৈরি হয়।
৮. লবণ ব্যবহার করতে পারেন
যে ঘরে কাপড় শুকাচ্ছেন সেখানে একটি বাটিতে লবণ রেখে দিন। লবণ বাতাসের আর্দ্রতা শুষে নিতে সাহায্য করে।
৯. তোয়ালে ও ইস্ত্রির কৌশল
ভেজা কাপড়ের ওপর শুকনো তোয়ালে রেখে হালকা গরম ইস্ত্রি করুন। এতে তোয়ালে আর্দ্রতা শুষে নেয় এবং কাপড় দ্রুত শুকায়।
বৃষ্টির দিনে এসব ছোট কৌশল মেনে চললে কাপড় শুকানো নিয়ে ঝামেলা অনেকটাই কমে যাবে।










