Magura ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হলুদ নাকি নিম—সকালে সুস্থ থাকতে কোনটি বেশি উপকারী?

Reporter Name
  • Update Time : ০৬:৩৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 22

ছবি সংগৃহীত

আজকাল শরীর সুস্থ রাখতে অনেকেই প্রাকৃতিক উপাদানের দিকে ঝুঁকছেন। কেউ সকালে ঘুম থেকে উঠে নিয়মিত হলুদ খান, আবার কেউ গুরুত্ব দেন নিম পাতাকে। দুটিই স্বাস্থ্যকর, তবে উপকারিতার দিক থেকে কিছু পার্থক্য রয়েছে। জেনে নিন কোনটি কীভাবে কাজ করে।

১. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

হলুদে থাকা কারকিউমিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সর্দি-কাশি বা ভাইরাল সংক্রমণ মোকাবিলায় হলুদ বেশ কার্যকর।

অন্যদিকে, নিম রক্ত পরিষ্কার রাখতে সহায়তা করে এবং শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে।

২. প্রদাহ ও ব্যথা কমাতে হলুদ

শরীরের ভেতরের প্রদাহ কমাতে হলুদ ভালো কাজ করে। বিশেষ করে বাতের ব্যথা বা পেশির যন্ত্রণায় দুধ-হলুদ বা কাঁচা হলুদ উপকারী হতে পারে।

৩. হজম ও কোলন পরিষ্কারে নিম

আয়ুর্বেদ মতে, নিম পাতা হজমে সহায়ক এবং কোলন পরিষ্কার রাখতে কার্যকর। এটি ক্ষতিকর ব্যাকটেরিয়া কমিয়ে পেট সুস্থ রাখতে সাহায্য করে।

৪. লিভারের যত্নে হলুদ

হলুদ লিভারের কোষকে টক্সিনের ক্ষতি থেকে রক্ষা করে এবং পিত্তরস নিঃসরণে সহায়তা করে। এতে হজম শক্তিও ভালো থাকে।

৫. ত্বকের যত্নে নিম

ব্রণ, র‍্যাশ বা ত্বকের সংক্রমণে নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ উপকারী। নিয়মিত নিম পাতা খেলে ত্বকের ভেতরের সমস্যা কমতে পারে।

কোনটি খাবেন?

  • রোগ প্রতিরোধ, ব্যথা ও লিভারের যত্নে হলুদ ভালো
  • রক্ত পরিষ্কার, ত্বক ও হজমে নিম বেশি উপকারী
  • দুটোই সীমিত পরিমাণে বিশেষজ্ঞের পরামর্শে খাওয়া উত্তম

সতর্কতা

যাদের গ্যাস্ট্রিক, লিভার সমস্যা, গর্ভাবস্থা বা নিয়মিত ওষুধ সেবনের অভ্যাস আছে, তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত খাওয়া শুরু করবেন না।

সূত্র: টিভিনাইন

Please Share This Post in Your Social Media

হলুদ নাকি নিম—সকালে সুস্থ থাকতে কোনটি বেশি উপকারী?

Update Time : ০৬:৩৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬