News Title :
মাগুরার মহম্মদপুরে চায়ের দোকানে অভিযান, ১৬ জুয়াড়ি আটক—আদালতে প্রেরণ
ডেস্ক রিপোর্ট:
- Update Time : ০৮:০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / 38
মাগুরার মহম্মদপুর উপজেলায় চায়ের দোকানে অভিযান চালিয়ে ১৬ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ মে ২০২৬) রাতে উপজেলার বালিদিয়া ইউনিয়নের বালিদিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানা পুলিশ বালিদিয়া বাজারের একটি চায়ের দোকানে অভিযান চালায়। এ সময় সেখানে জুয়া খেলারত অবস্থায় ১৬ জনকে আটক করা হয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফুজ্জামান জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। পরবর্তীতে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বলেও তিনি জানান।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা পুলিশের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন।














